• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

মাইলস্টোন বিমান দুর্ঘটনা

জামায়াতের ৫০ লাখ টাকা চিকিৎসা সহায়তার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ২২ জুলাই ২০২৫, ০৪:৩৬ পি.এম.
বাংলাদেশ জামায়াতে ইসলাম। সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনায় আহতদের পাশে দাঁড়াতে ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২২ জুলাই) জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন। তিনি বলেন, “উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা দেওয়া হবে ইনশাআল্লাহ।” এসময় তিনি দেশের চিকিৎসকদেরও আহতদের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ জনের। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬৫ জন।

সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে। উড্ডয়নের মাত্র ১২ মিনিট পরই দুর্ঘটনাটি ঘটে। এককভাবে ফ্লাইট পরিচালনাকারী লেফটেন্যান্ট তৌকির অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, আর সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের