• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

১৫ বছরের বেশি সময় জাতি জিম্মি দশায় ছিল : জামায়ত আমির


প্রকাশ:  ৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্টান্ডে পথসভার ছবি
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্টান্ডে পথসভার ছবি

গত ১৫ বছরের বেশি সময় জাতি জিম্মি দশায় ছিল মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, মানুষের ইজ্জত নষ্ট হয়েছে, সম্পদ লুণ্ঠন হয়েছে,দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে, কারা করেছে? আমার দেশের কৃষক শ্রমিক তারা করেছে?করেছেন যারা উঁচু তলায় থাকেন তারা। যারা করেছেন তাদের মানুষ শাসক বানায়নি তারা নিজে নিজেই শাসক হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার রাত ৭টায় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্টান্ডে পথসভায় তিনি মন্তব্য করেন।

জামায়াতে আমির বলেন, ইসলামের দৃষ্টিতে যদি দেশ গড়তে পারি তাহলে আর এদেশে কেউ ঘুষ খেতে সাহস করবে না, দুর্নীতি করবে না, মা বোনদের ইজ্জত নষ্ট করবে না এবং মানুষের মধ্যে কোন বৈষম্য থাকবে না, বিচারকের আসনে বসে কেউ ঘুষ খাবে না, মানুষ ন্যায় বিচার পাবে, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তাহলে সেই সমাজে আল্লাহর রহমত বর্ষণ হয়। 

যেই সমাজের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত থাকে অথবা মানুষ অন্যায়কে নীরবে হজম করে সেই সমাজ থেকে আল্লাহ তা'আলা তাঁর রহমত উঠাই নেয়। আরো বলেন আমি আর ডামি মিলে যে সংসদ হয়েছিল ইলেকশনের সময় যারা ক্যান্ডিডেট হয় তাদের সম্পদের বিবরণ দিতে হয় ১৪ সালে যে সম্পদ ছিল ২০১৮ সালে দেখা গেল সেই সম্পদের ২০ গুণ বেড়ে গেছে আয়ের উৎস হিসেবে দেখানো হলো মাছের চাষ। খোঁজ নিয়ে দেখা গেল কোথায় একটি পুকুরও নেই তার মাছের।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা মোখলিসুর রহমান,সাবেক জেলা আমির আবদুস সোবাহান, সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান,সদর উপজেলা আমির মাওলানা হুমায়ুন কবির,সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান, পৌর আমির মাওলানা আলমগীর হোসেন,পৌর নায়েবে আমির আঃ রহিম মোল্লা,সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম,জেলা ছাত্র শিবির সভাপতি সাইফ হাসান প্রমুখ ।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি