• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বিএনপি আওয়ামী লীগের মত মাফিয়াদের সমর্থন করে না: রিজভী


প্রকাশ:  ২১ জুলাই ২০২৫, ০৫:২২ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি আওয়ামী লীগের মত মাফিয়াদের সমর্থন করে না। সন্ত্রাসী বা অপরাধী নিজ দলের হলেও কোন ছাড় দেওয়া হয় না। প্রায় ছয় হাজার নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে। যে মানুষটি কোন অন্যায় সহ্য করতে পারেন না, অপরাধীর সাথে কোন আপোষ করেন না সেই তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। 

সোমবার (২১ জুলাই) বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটানো, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং কুচক্রী মহল কতৃক নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

বিএনপির এই নেতা বলেন, বরাবরই কোন রক্তারক্তি হলেই বিএনপির দিকে আঙ্গুল তাক করা হয়। সরকারকে কিছু বলে না, প্রশাসনকে কিছু বলে না। তারেক রহমান কি প্রধানমন্ত্রী? আসলে একটি গোষ্ঠীর টার্গেট বিএনপি, তাদের টার্গেট তারেক রহমান। 

তিনি বলেন, শেখ হাসিনা যেভাবে টার্গেট করেছিলো সেই একই চক্রান্ত চলছে। আজকে দায়ী দোষীদের সমালোচনা না করে তারেক রহমানের সমালোচনা করছেন, কুৎসা রটাচ্ছে। এই চক্রটি শহীদ জিয়ার বিরুদ্ধে বাজে কথা বলতেও কুন্ঠাবোধ করছেন না। 

রিজভী বলেন, ড. ইউনুস নির্বাচিত সরকার নয়। কিন্তু সকলের সমর্থন আছে। আজকে মানুষ কিছুটা ভালো আছে। কিন্তু এই পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা চলছে। শেখ হাসিনা গুনীজনকে সম্মান দিতেন না। তাদের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতেন। কিন্তু সেটিতো ছিলো ফ্যাসিস্ট শাসনামল। এসব কারণে জনগণের ঘৃণার পাত্রে পরিনত হয়েছিলো আওয়ামী লীগ। এখন আমরা দেখছি তারই পুনরাবৃত্তি চলছে।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। এতে বক্তব্য বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ন কবির খান, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ, মোস্তাফিজুল করিম মজুমদার, মঞ্জিরুল ইসলাম মঞ্জু, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক সুমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, উত্তরের আহবায়ক শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, ফরহাদ হোসেন বুলেট প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি