• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

প্রশিক্ষন বিমান দুর্ঘটনায় পীর সাহেব চরমোনাই এর উদ্বেগ প্রকাশ

   ২১ জুলাই ২০২৫, ০৩:৪৭ পি.এম.
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই সোমবার (২১ জুলাই) বেলা সোয়া একটার দিকে উত্তরার মাইনস্টোন কলেজ ভবনের ওপরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, একটা স্কুলের ওপরে বিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহতা কল্পনা করে আমরা উৎকণ্ঠিত ও উদ্বিগ্ন হয়ে আছি। এখন প্রাথমিক কাজ হিসেবে দ্রুততার সাথে উদ্ধার কাজ সমাপ্ত করতে হবে। আহতদের যথাযথ সুচিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে। আমরা জেনেছি বাংলাদেশ সেনাবাহিনী , বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করছে। আমরা আশা ও দোয়া করি যাতে ক্ষয়-ক্ষতি যথাসাধ্য কমিয়ে আনা যায়।

পীর সাহেব চরমোনাই নিহত ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, এই দুর্ঘটনার কারণ তদন্ত করতে হবে। এটা নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে কোন দুরভিসন্ধি আছে তা খতিয়ে দেখতে হবে। প্রশিক্ষণ বিমানটি প্রশিক্ষণের জন্য ফিট ছিলো কিনা তাও খতিয়ে দেখতে হবে। সবকিছু ঠিক থাকলেও ঢাকা মতো এতো জনবহুল শহরে প্রশিক্ষণের জন্য বিমান উড্ডয়ন করার যথার্থও বিবেচনা করতে হবে।

পীর সাহেব চরমোনাই দেশবাসীকে দোয়া ও মোনাজাত করার আহবান জানান। এবং দুর্ঘটনার কাছাকাছি থাকা সকলকে প্রয়োজন মতো উদ্ধারকাজে সহায়তা করার আহবান জানান। এবং আহতের রক্তের প্রয়োজন হলে সাধ্যমতো এগিয়ে আসার আহবান জানান। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড