• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বিএনপির সাথে আপস না করে দেশ চালানো সম্ভব নয় :খোকন

   ১৯ জুলাই ২০২৫, ০৬:৫৭ পি.এম.
এনপি, খায়রুল কবির খোকন। ছবি : সংগৃহীত

নরসিংদী প্রতিনিধি
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপির সঙ্গে আপস ছাড়া দেশ চালানো সম্ভব নয়। তিনি দাবি করেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিষয়টি অনুধাবন করেই লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার (১৯ জুলাই) দুপুরে মাধবদী থানা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত শাওনের মৃত্যুবার্ষিকীর স্মরণসভা ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি। মাধবদীর এই ছাত্রদল কর্মী জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত হন।

খোকন বলেন, –ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পর জনগণের মধ্যে আশার সৃষ্টি হয়েছিল— তিন মাসের মধ্যে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু যখন সংস্কার ও বিচারের কথা বলে নির্বাচন প্রক্রিয়া দীর্ঘায়িত করা হলো, তখন আমরা লক্ষ্য করলাম, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত চলছে।–

তিনি বলেন, –এই প্রেক্ষাপটে ড. ইউনূস লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এবং একটি ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছান। দেশের ১৮ কোটি মানুষ ও সব রাজনৈতিক দল সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। কিন্তু এনসিপি ও একটি ধর্মব্যবসায়ী গোষ্ঠী তা মেনে নিতে পারেনি। তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। কিন্তু বিএনপি নেতাকর্মীরা তা বাস্তবায়ন হতে দেবে না।–

নরসিংদী জেলা জেল ভাঙার ঘটনার প্রসঙ্গ টেনে খোকন বলেন, –আমাকে এক নম্বর আসামি করা হয়েছিল। আমাদের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে ক্রসফায়ারের হুমকিও দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে আন্দোলন সফল হয়েছে, অন্যথায় হয়তো আমাদের কবরই রচিত হতো।–

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, শাহেন শাহ সোহেল, মাধবদী যুবদলের আহ্বায়ক সুলাইমান ভূঁইয়া, সদস্য সচিব জোবায়ের নকিবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের