• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

কুড়িগ্রামে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল


প্রকাশ:  ১৯ জুলাই ২০২৫, ১০:৫৬ এ.এম.
শেয়ার করুন 0
কুড়িগ্রামে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি

জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৫টায় কুড়িগ্রামের ঐতিহাসিক শাহী মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মুহাম্মাদ কাজীউল ইসলাম, সহ-সভাপতি সাইফ মুহাম্মাদ শাহ আলম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান ফারুকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, জুলাই মাস এই জাতির জন্য ঐতিহাসিক প্রতিরোধের স্মারক। এ মাসেই দেশের ছাত্র-জনতা স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে জীবন দিয়েছিল। ইসলামী ছাত্র আন্দোলন সেই চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার