• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

পিআর পদ্ধতি ছাড়া রাজনৈতিক দূর্বৃত্তায়ন বন্ধ হবে না: ইউনুস আহমদ

   ১৮ জুলাই ২০২৫, ০৭:০০ পি.এম.
ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশে আমূল সংস্কার না হলে আবারও পূর্বের রাজনৈতিক দূর্বৃত্তায়নের যুগে ফিরে যেতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। তিনি বলেন, –প্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের সংস্কার না হলে রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্য থামবে না। অধিকাংশ রাজনৈতিক দল প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চাইলেও একটি দল তা চায় না।

শুক্রবার (১৮ জুলাই) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উত্তর গেইটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলা, সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ও ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের অনুমতি বাতিলের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মাওলানা ইউনুস বলেন, –শহীদ পরিবার ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয়নি। ব্যবসায়ী ও পরিবহন খাত চাঁদাবাজদের দৌরাত্ম্যে ক্ষতিগ্রস্ত। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রশাসনিক ব্যর্থতার ফল।

তিনি বলেন, –জাতিসংঘের মানবাধিকার অফিস অনুমোদনের পরই দেশে নতুন করে জঙ্গি নাটক মঞ্চস্থ হচ্ছে। এসবের পেছনের কলাকুশলীদের জাতির সামনে আনা হোক।

সভাপতির বক্তব্যে দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, –আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী আবারও রক্তের নেশায় মেতে উঠেছে। প্রশাসন ও রাজনীতিতে জড়িত সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মাছউদুর রহমান, মোহাম্মদ ইলিয়াস হোসাইন ও ছাত্রনেতা মাহবুবুর রহমান নাহিয়ান।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বায়তুল মোকাররম, পল্টন, বিজয়নগর হয়ে হাউজ বিল্ডিং এলাকায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক