• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন সিদ্ধার্থ-কিয়ারা

   ১৮ জুলাই ২০২৫, ০৫:০২ পি.এম.
বলিউড তারকা সিদ্ধার্থ-কিয়ারা ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

দুই দিন আগেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলিউড তারকা কিয়ারা আদভানি। খুশির সেই খবর জানিয়ে সেদিনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রা। আর আজ মেয়েকে নিয়ে ঘরে ফিরলেন এই তারকা দম্পতি।

সন্তান জন্মের পর থেকেই হাসপাতালে ভিড় জমিয়েছিলেন পাপারাজ্জিরা। এক ঝলক সদ্যোজাতকে দেখার জন্য তাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। তবে আগে থেকেই সিদ্ধার্থ-কিয়ারা অনুরোধ করে রেখেছিলেন—সন্তানের কোনো ছবি যেন না তোলা হয়।

তবে শুধু অনুরোধ নয়, মিষ্টিমুখও করিয়েছেন তারা। ছবিশিকারিদের জন্য পাঠিয়েছেন হালকা গোলাপি রঙের বাক্স ভর্তি মিষ্টি। সেই মিষ্টির বাক্সে লেখা ছিল একটি আবেগঘন বার্তা—
“আমাদের শিশুকন্যা এসে গেছে। এই সুন্দর মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য কিছু মিষ্টি হয়ে যাক। দয়া করে কোনও ছবি নয়। শুধু আশীর্বাদ করুন।”

তারকা এই দম্পতির অনুরোধ মেনে নিয়েছেন পাপারাজ্জিরাও। নতুন অতিথিকে নিয়ে শুরু হয়েছে সিদ্ধার্থ-কিয়ারার নতুন জীবনের এক সুন্দর অধ্যায়।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’