• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

নারায়ণগঞ্জে মার্কেটে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই

   ১৮ জুলাই ২০২৫, ০৩:২৪ পি.এম.
আগুনে পুড়ে গেছে ৩০টি দোকান। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় সিটি করপোরেশনের হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে মার্কেটের অন্তত ৩০ টি দোকান।

শুক্রবার (১৮ জুলাই) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৬টার দিকে শহরের চাষাড়া এলাকায় সিটি করপোরেশনের হকার্স মার্কেটে একটি দোকান থেকে  আগুনের সুত্রপাত হয়। কিছুক্ষনের মধ্যেই আগুন আশেপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শহরের মন্ডলপাড়া থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাযস্থলে চলে এসে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে আটটায় আগুন নিয়ন্ত্রণে আনে।

হকার্স মার্কেটের পুড়ে যাওয়া ছোট ছোট দোকান গুলোতে তৈরি পোষাক বিক্রি করা হতো। এই মার্কেটে প্রায় দুই শতাধিক দোকান আছে।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া জানান, আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমান এখনও নিরূপন করা যায়নি। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার