• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৫

   ১৭ জুলাই ২০২৫, ০৬:৪৪ পি.এম.

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার নাটাং ও গাজুটিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৭৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

দীর্ঘ দিন ধরেই চলে আসছে এই মাদক কারবারি। স্বৈরাচার আওয়ামী লীগের সময়ে প্রভাব খাটিয়ে এই মাদক কারবারি বড় পরিসরে চলে আসছে। তবে এইখানে উল্লেখ্য যে, মোকনা আওয়ামী ইউপি সদস্যর ভাগিনা মোস্তাক মামার পরিচয়ে প্রভাব খাটিয়ে এই মাদক কারবারি করে চলেছিল।

আটককৃতরা হলেন-নাটাং গ্রামের টিটু (২০), স্বপন (৩০) এবং গাজুটিয়া গ্রামের রিয়াজ (২২), মোস্তাক (২৭) ও সেওয়াইল এর নাসির (২৮)। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন-আমি সবসময় বলিষ্ঠ কণ্ঠে বলে থাকি, যতদিন নাগরপুর থানায় আছি, ততদিন মাদক হারাম। আমি যোগদানের পর থেকে প্রায় ৪০-৪৫ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছি। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। সবার সহযোগিতা কামনা করছি।

এ সময় তিনি মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য এলাকাবাসীকেও আহ্বান জানান এবং অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। নাগরপুর থানা পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও