• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি : আমিনুল হক


প্রকাশ:  ১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি : আমিনুল হক

বিএনপি নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনে পল্লবী বিদ্যানিকেতনের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের গণআন্দোলন এবং গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি।

বিএনপির এই নেতা বলেন, আমরা একটি সুন্দর, সুস্থ জাতি তৈরি করতে চাই। সেই সুস্থ জাতি গড়ে তোলার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা। এই সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার মাধ্যমে মানসিক ও শারীরিকভাবে আমরা একটা সুস্থ জাতি তৈরি করতে পারি।

অনুষ্ঠানে এ সময় দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, পল্লীগীতি গান ‘যে জন প্রেমের ভাব জানে না’, লালনগীতি গান ‘ধন্য ধন্য বলি তারে’- গান গেয়ে শুনান শিক্ষার্থী শিশুরা এবং নৃত্যের তালে ‘বাঁধনের ও মোহনায়’, ‘ও বাপু রাম’-সহ নৃত্যের সুরে গান পরিবেশন করেছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন- পল্লবী বিদ্যানিকেতনের পরিচালক আলমিরা পারভীন রুনি, প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন। এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি