• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

গোপালগঞ্জে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার

   ১৭ জুলাই ২০২৫, ০২:২৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে উদ্ভূত পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির অভিযোগ, সহিংসতা ও প্রাণহানির ঘটনায় সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে দেওয়া এক বিবৃতিতে বিএনপি দাবি করে, “গোপালগঞ্জে আওয়ামী লীগের দুর্বৃত্ত ও সমর্থকদের পরিকল্পিত হামলায় চারজন নিহত হয়েছেন। এটি ছিল একটি গণতান্ত্রিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করার নীলনকশার অংশ।”

বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত হামলা-সংঘর্ষে অন্তত চারজন নিহত হন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। একই রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, “জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি মহল সারা দেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে। মবোক্রেসি, হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ বেড়েই চলেছে, যা প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না।”

বিএনপি সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর ‘অযোগ্যতা ও নির্লিপ্ততা’কে এ পরিস্থিতির জন্য দায়ী করে বলেছে, “এই ব্যর্থতা শুধু নিন্দনীয়ই নয়, জনগণের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।”

একই সঙ্গে অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।


ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়