• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

গাজায় ত্রাণকেন্দ্রে ভিড়ে প্রাণ গেল ২০ জনের

   ১৬ জুলাই ২০২৫, ০৬:৫৫ পি.এম.
গাজায় ত্রাণকেন্দ্রে ভিড়ে প্রাণ গেল ২০ জনের

আন্তর্জাতিক ডেস্ক

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় একটি ত্রাণকেন্দ্রে ভিড়ের মধ্যে চাপা পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত একটি মানবিক সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)-এর পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে।

জিএইচএফ-এর দাবি, নিহতদের মধ্যে ১৯ জন ভিড়ের চাপে এবং একজন ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন। সংস্থাটি অভিযোগ করেছে, হামাস তাদের ত্রাণকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং সে কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

তবে গাজার সরকারি মিডিয়া অফিস জিএইচএফ-এর অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, সংস্থাটি তাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ ও অপরাধকে ধামাচাপা দিতে ভিত্তিহীন দাবি করছে।

স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, খান ইউনিসের নাসের হাসপাতাল ইতোমধ্যেই ২১টি মরদেহ গ্রহণ করেছে। হাসপাতালের দাবি, এসব মানুষ কাঁদানে গ্যাসে দমবন্ধ হয়ে ও ভিড়ে পিষ্ট হয়ে মারা গেছেন।

গাজার মিডিয়া অফিস আরও জানায়, ওই ত্রাণকেন্দ্রের সরু গেট বন্ধ করে ভেতরে কৃত্রিম ভিড় তৈরি করেন জিএইচএফ-এর নিরাপত্তা রক্ষীরা। এরপর গ্যাস ও গুলির মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের একটি মালবাহী গাড়িতে করে একে একে শিশুদের মরদেহ এনে রাখা হচ্ছে। একটি ভিডিওতে একজন কণ্ঠ শুনা যায় বলছেন—
“এরা তো শিশু, তারা ত্রাণ নিতে এসেছিল, কোনো অপরাধ করেনি। গেটের সামনে তারা ছিল, হঠাৎ সবাই এসে পড়ে আর ওরা পিষ্ট হয়।”

প্রসঙ্গত, ইসরায়েলি অবরোধের মুখে গাজায় মানবিক পরিস্থিতি প্রতিদিন আরও ভয়াবহ হচ্ছে। খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকটে রয়েছেন লাখো মানুষ। ত্রাণ বিতরণকেন্দ্রগুলোতে প্রতিদিনই বাড়ছে ভিড় ও আতঙ্ক।

সংঘাতপূর্ব গাজার জনসংখ্যা ছিল ২৩ লাখ, যাদের অধিকাংশ এখন বাস্তুচ্যুত। এমন পরিস্থিতিতে ত্রাণ বিতরণকেন্দ্রগুলোয় নিরাপত্তা নিশ্চিত না করা প্রাণহানির আশঙ্কা বাড়িয়ে তুলছে।

সূত্র: বিবিসি

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান
ইরানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান
ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল
ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল
ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত
ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত