• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে : নাহিদ ইসলাম

   ১৬ জুলাই ২০২৫, ০৩:১৬ পি.এম.
গোপালগঞ্জে পথসভায় বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম । ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশের পক্ষে যারা আছেন, তাদের দায়িত্ব নিতে হবে। গোপালগঞ্জ যেন মুজিববাদীদের একচেটিয়া আশ্রয়কেন্দ্র হয়ে না ওঠে, সেদিকে নজর দিতে হবে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। সকাল থেকে পদযাত্রা ঘিরে উত্তেজনা ও সংঘর্ষের প্রেক্ষাপটেই এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, –পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয় জনগণকে রক্ষা করতে, তাহলে সেই দায়িত্ব আমাদেরই নিতে হবে। শুধু গোপালগঞ্জ নয়, সারা বাংলাদেশের মানুষ এখন নতুন এক রাজনৈতিক বাস্তবতার অপেক্ষায়।

তিনি আরও বলেন, –আমরা আজ গোপালগঞ্জ এসেছি শান্তির বার্তা নিয়ে, নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে। আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি, এসেছি এখানকার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, –যদি আজকের কর্মসূচিতে বাধা না আসতো, তবে সাধারণ মানুষ লোকে লোকারণ্য করে এই সমাবেশে উপস্থিত হতো। কিন্তু মুজিববাদীরা আজও বাধা দিয়েছে, দমনচেষ্টা করেছে। আমরা আগেই বলেছিলাম— ‘বাধা দিলে বাধবে লড়াই’। সেই লড়াইয়ে আমরা জিতবো।–

তিনি বলেন, –আমরা গোপালগঞ্জ এসেছি শুধু প্রতিবাদ করতে নয়, দেশ গড়ার আহ্বান জানাতে। যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, তাদের বলছি— আপনারাও নতুন বাংলাদেশের অংশ। আমরা ১ জুলাই থেকে দেশ গড়ার যে জুলাই পদযাত্রা শুরু করেছি, তা থামবে না। গোপালগঞ্জসহ দেশের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি বুধবার গোপালগঞ্জে পদযাত্রা ও সমাবেশ আয়োজন করে। তবে সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ইউএনওর গাড়িবহরে হামলা এবং সমাবেশ মঞ্চে হামলার মতো একাধিক সহিংস ঘটনা ঘটে। এনসিপি বলছে, এসব হামলার পেছনে রয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়