• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের পক্ষে গুম পরিবারের পাশে ব্যারিষ্টার আবু সায়েম

   ৩০ নভেম্বর ২০২৪, ১০:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজধানী ঢাকায় গুমের শিকার কয়েকটি পরিবারের সাথে সময় কাটিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও দেশমাতা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার আবু সায়েম। এসময় সাথে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে প্রায় ৬০০ মানুষ গুমের শিকার হয়েছিল।
এর মধ্যে ৩০টি পরিবারের সন্তানদের পড়াশুনার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষে মাসিক শিক্ষা ভাতা প্রদান করে থাকে দেশমাতা ফাউন্ডেশন।

আজ শনিবার (নভেম্বর ৩০, ২০২৪) ব্যারিস্টার আবু সায়েম রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে সংশ্লিষ্ট গুমপরিবারের সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। এসময় তিনি শিশুদের সাথে কথা বলেন, গল্প করেন এবং পড়ালেখাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। ব্যারিস্টার আবু সায়েম তাদের কাছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এক পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম-এর সমাধিতে ফাতেহা পাঠ শেষে গুমপরিবারের সদস্যদের সাথে রাজধানীর একটি রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজে অংশ নেন ব্যারিস্টার আবু সায়েম। 
এছাড়া স্বজন হারানো এসব ছোট্ট শিশুদের হাতে উপহার-সামগ্রী তুলে দেন তিনি।▫️


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরও ৩ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিলেন
আরও ৩ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিলেন
বিশ্ব গাধা দিবস আজ
বিশ্ব গাধা দিবস আজ
হতাশাগ্রস্ত গোষ্ঠী সমাজকে অস্থির করতে চায়: মির্জা ফখরুল
হতাশাগ্রস্ত গোষ্ঠী সমাজকে অস্থির করতে চায়: মির্জা ফখরুল