• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

হাসিনামুক্ত বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় প্রয়োজন নাই : জাগপা

   ১৫ জুলাই ২০২৫, ০৩:০৪ পি.এম.
জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান বলেছেন, ফ্যাসিস্ট হাসিনামুক্ত বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রয়োজন নাই। আওয়ামী জাহেলিয়াতে আয়নাঘর, গুম, খুন, হামলা, মামলা, ধর্ষণ, নির্যাতন, ভোটাধিকার হরণসহ অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের সময়ে নিশ্চুপ জাতিসংঘ এখন বাংলাদেশে মানবাধিকার কার্যালয় দিয়ে কি করতে চায়? সমকামিতা বৈধতা দেয়া আর ট্রান্সজেন্ডারকে স্বীকৃতি দেয়ার কার্যক্রমের জন্য তাদের মানবাধিকার কার্যালয় আমাদের প্রয়োজন নাই।

মঙ্গলবার (১৫ জুলাই) নীলফামারী জেলার চৌরঙ্গী মোড়, আদালত চত্বর, আনন্দবাবুর পুল এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি। 

জাগপা নেতৃবৃন্দ বলেন, বছরের পর বছর বাংলাদেশের উপরে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে তাদের কোন বক্তব্য নাই। ফিলিস্তিনের উপরে ইসরাইলের পাশবিক নির্যাতনে ভূমিকা নাই। একচোখা সংগঠন জাতিসংঘের মানবাধিকার পশ্চিমাদের রাজনৈতিক হাতিয়ারে পরিনত হয়েছে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের কার্যালয় খোলার উদ্দেশ্য কর্মপরিকল্পনা সম্পর্কে দেশবাসী অবগত নয়, একক সিদ্ধান্ত গ্রহণ করবেন না। 

পথসভায় আরও বক্তব্য রাখেন নীলফামারী জেলা জাগপা সভাপতি জাকিউল আলম সাকি, সাংঠনিক সম্পাদক শাহাবুর রহমান সাবু, জাগপা নেতা আজিজুল হক, নাসির উদ্দিন, আনারুল ইসলাম, রাশেদুল ইসলাম বাবু, রবিউল ইসলাম প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড