• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গোপনে বাগদান সারলেন সাইফপুত্র ইব্রাহিম

   ২৯ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল, অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ইব্রাহিম। এবার নাকি চুপিচুপি বাগদানও সেরেছেন তারা, এমনটিই ধারণা তার অনুরাগীদের। বলিউড হাঙ্গামা জানাচ্ছে, সম্প্রতি মালদ্বীপে বেড়াতে যান পলক তিওয়ারি। ওই একই সময়ে সমুদ্রতট থেকে ছবি দিতে থাকেন ইব্রাহিমও। যদিও কোন সমুদ্রতীরে রয়েছেন তা প্রকাশ্যে আনেননি তিনি। 

তবে মালদ্বীপে থাকাকালীন বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন ইব্রাহিম। ছবিতে দেখা যাচ্ছে বিচ রিসোর্টের দৃশ্য। কোনো ছবিতে খাবার, কোনো ছবিতে দেখা যায় তাকিয়ে রয়েছেন সমুদ্রের দিকে, আবার কখনো সুইমিংপুলে। বুঝতে অসুবিধা হয় না, ইব্রাহিম মালদ্বীপের ছবি শেয়ার করেছেন। 

শেষ দুটি ছবিতে তিনি তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। কিন্তু ক্যামেরার পেছনে কে? তার মন্তব্য বাক্স উপচে পড়ছে পলকের নামে। একই ভাবে ছবি দিয়েছেন পলক। একই জায়গা থেকে ছবি দিয়েছেন দুজনে। পলক একটি স্বল্প ভিডিও দেন যেখানে দেখা যাচ্ছে হৃদয়ের আকারে মোমবাতি সাজানো। তার মাঝে দুটো চেয়ার। একটিতে বসে রয়েছেন পলক। অন্যটিতে কে রয়েছেন তা প্রকাশ্যে আনেননি। তবে পলক এমন অভিব্যক্তি করেছেন যে খুব অবাক হয়েছেন কিছু দেখে। যদিও এই দৃশ্য সবার প্রায় দেখা। 

এমন দৃশ্য নতুন না হলেও এবারের বিষয়টি ছিল তুলনামূলক ভিন্ন। একে তো মালদ্বীপে একান্ত যাপন, তার ওপর আবার প্রোপোজিং স্টাইলে। বলা যায়, যেভাবে প্রেমিক যুগলরা সময় কাটান! সে থেকেই অনুরাগীদের ধারণা করছেন, ইব্রাহিম-পলকের বেলায়ও তেমন কিছুই ঘটল। হয়তো নীরবে বাগদানও সেরে নিয়েছেন তারা।

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধ হয়ে গেল প্রভাসের ‘ফৌজি’ সিনেমার শুটিং
ভয়াবহ সড়ক দুর্ঘটনা বন্ধ হয়ে গেল প্রভাসের ‘ফৌজি’ সিনেমার শুটিং
‘দ্য মিস গ্লোব বাংলাদেশ’ হলেন ফারিয়া
‘দ্য মিস গ্লোব বাংলাদেশ’ হলেন ফারিয়া
প্রথম প্রেম নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা
প্রথম প্রেম নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা