• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

চরমোনাই দরবারে নাহিদ ইসলাম

   ১৫ জুলাই ২০২৫, ০১:৪৯ পি.এম.
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

বরিশাল প্রতিনিধি

বরিশালে ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের সঙ্গে বৈঠক করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।  সোমবার (১৪ জুলাই) রাতে বরিশালের চরমোনাই মাদরাসা দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন।  

এসময় নাহিদ ইসলাম বলেছেন, আমরা নির্বাচনে আসনের যে ভাগবাটোয়ারার সেই রাজনীতিতে আমরা আগ্রহী নই। সেই রাজনীতিকে নস্যাৎ করে চ্যালেঞ্জ করেই এনসিপির উত্থান হয়েছে।

তিনি আরও বলেন, বরং আমরা বলেছি সংস্কারের যে আলাপ চলছে, মৌলিক সংস্কার এবং গণহত্যার বিচার এবং দেশকে পুনর্গঠন করা সেই আলাপ আলোচনার রাজনীতিতে এনসিপির দরজা খোলা আছে।  

আমরা চরমোনাইর দরবারে এসেছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করতে। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান সময়ের সংস্কৃতি আমাদের ধর্ম, আমাদের রাজনীতি দেশের মানুষের অবস্থা এবং ইসলাম নিয়ে আমরা আলোচনা করবো। জাতীয় নাগরিক পার্টির জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে মাসব্যাপী দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছি। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলায় যাচ্ছি, বিভিন্ন ঐতিহ্যবাহী মসজিদ মাদরাসায় যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ চরমোনাই মাদরাসা পরিদর্শনে এসেছি।  

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, জুলাইয়ের আন্দোলনে আমরা সামনের কাতারেই ছিলাম।  ঐতিহাসিকভাবে আমরা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আছি। এনসিপির বক্তব্য এবং আমাদের বক্তব্য অনেক কাছাকাছি। আমরা দেশ গড়তে চাই, বৈষম্য দূর করতে চাই, অত্যাচার অবিচার দেশ থেকে উৎখাত করতে চাই। নাহিদ সাহেব যেটা বলেছেন, সেই চাঁদামুক্ত দেশ গড়তে চাই। দেশ গড়ার জন্য যা কিছু প্রয়োজন সব আমরা একসঙ্গে করবো।

পরে নাহিদ ইসলাম মরহুম পীর সাহেব হুজুর মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম ও দাদা হুজুর মাওলানা সৈয়দ এছহাক র: এর কবর জিয়ারত করেন এবং মাদরাসা পরিদর্শন করেন।  

এদি‌কে রা‌ত ১১টার দি‌কে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)  সারজিস আলম মাদরাসা পরিদর্শন করেন।  

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান
নাগরপুর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল
নাগরপুর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল