• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

   ১৫ জুলাই ২০২৫, ০১:৪৩ পি.এম.
প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা। ছবি : সংগৃহীত

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার মোহনগঞ্জে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরাসরি রাজনৈতিক দলে পদ নেওয়ায় বিস্ময় ও সমালোচনার জন্ম দিয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটিতে যুক্ত হয়েছেন ওই শিক্ষক, যা সরকারি চাকরি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরকারি চাকরিজীবীদের জন্য রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া নিষিদ্ধ। কিন্তু মোহনগঞ্জ উপজেলার ছয়াশি আহমদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান আকন্দকে এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়কারী পদে দেখা যাচ্ছে সদ্য ঘোষিত কমিটিতে। গত ১২ জুলাই এনসিপির কেন্দ্রীয় মুখ্যসচিব (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সদস্যসচিব আখতার হোসেনের স্বাক্ষরে ১৭ সদস্যের একটি কমিটি প্রকাশ করা হয়, যেখানে রফিকুল ইসলাম শুভকে প্রধান সমন্বয়কারী এবং আব্দুল হান্নান আকন্দকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর ২৫(১) ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না। একই ধারার ২৫(৩) উপধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণাতেও তারা অংশ নিতে পারবেন না।

এ বিষয়ে এনসিপির মোহনগঞ্জ উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী রফিকুল ইসলাম শুভ বলেন, –সরকারি কোনো কর্মচারীর দলে থাকা ঠিক না। তবে আমাদের কমিটিতে আব্দুল হান্নান আকন্দ আছেন কি না, সেটা যাচাই করতে হবে। আমি নিশ্চিত না তিনি শিক্ষক কিনা। আপনারা সরাসরি ওনার সঙ্গে কথা বলুন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল হান্নান আকন্দ দাবি করেন, –এটি মূল কমিটি নয়, একটি উপকমিটি মাত্র। এখানে সরকারি কর্মচারীরা থাকতে পারেন। এতে কোনো বিধি ভঙ্গ হচ্ছে না।

মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন আকন্দ জানান, –সরকারি বিদ্যালয়ের কোনো শিক্ষকই রাজনৈতিক দলে যুক্ত হতে পারেন না। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হবে।

একজন শিক্ষক যিনি ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার দায়িত্বে রয়েছেন, তিনি সরাসরি রাজনৈতিক সংগঠনের পদ গ্রহণ করলে তা শিক্ষার পরিবেশ ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করে। বিষয়টি নিয়ে এখনই প্রশাসনের যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করছেন অভিভাবকরা।

এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে এবং শিক্ষক সমাজ ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। সরকারি চাকরি আর রাজনীতি—দুইয়ের ভার একসঙ্গে কতদূর টানা যায়, তা নিয়েই উঠছে প্রশ্ন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের