• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ঝালকাঠি-২ আসনে ইসলামী আন্দোলন এর প্রার্থী মনোনিত

   ১৫ জুলাই ২০২৫, ০১:৩২ পি.এম.
আলহাজ্ব মাওলানা ডা. সিরাজুল ইসলাম সিরাজী

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর ও নলছিটি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশিষ্ট আলেম, রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব মাওলানা ডা. সিরাজুল ইসলাম সিরাজী।

দলীয় সূত্রে জানা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়পরায়ণ নেতৃত্ব, সুশাসন ও কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা কায়েমের লক্ষ্যে প্রতিটি আসনে যোগ্য প্রার্থী মনোনয়নের নীতিতে অটল আছে। তারই অংশ হিসেবে ঝালকাঠি-২ আসনে ডা. সিরাজুল ইসলাম সিরাজীকে হাতপাখা মার্কার প্রার্থী ঘোষণা করা হয়েছে।

ডা. সিরাজুল ইসলাম সিরাজী শুধু একজন আলেমই নন, তিনি বহুদিন ধরে চিকিৎসা সেবার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি সমাজ উন্নয়নমূলক নানা কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে তিনি এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

তিনি বলেছেন, “আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের কল্যাণই আমার রাজনীতির মূল লক্ষ্য। ইনশা আল্লাহ, ঝালকাঠি-২ আসনের জনগণকে সঙ্গে নিয়ে ইসলামী আদর্শভিত্তিক সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করে যাব।”

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা তাকে হাতপাখা মার্কার কান্ডারী হিসেবে নির্বাচনী মাঠে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ