• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

মবকে যারা মদদ দিয়েছিলেন, তারা এখন নিয়ন্ত্রণ করতে পারছেন না : জি এম কাদের

   ১৪ জুলাই ২০২৫, ০৯:৫৩ পি.এম.
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে এক স্মরণসভায় বক্তব্য দেন জি এম কাদের।

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, মবের (উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণ) মাধ্যমে দেশে চরমভাবে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এখন বোঝা যাচ্ছে, এই মব যাঁরা তৈরি করেছিলেন, শক্তি প্রদর্শন করেছিলেন, ফায়দা লুটেছেন তাঁরা আর কন্ট্রোল (নিয়ন্ত্রণ) করতে পারছেন না।

সোমবার (১৪ জুলাই) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে এক স্মরণসভায় এ কথা বলেন।

কাদের বলেন, ‘দলীয়করণের মাধ্যমে পুলিশ প্রশাসনের মনোবল ক্ষুণ্ন করা হয়েছে। এখন তাদের মাধ্যমে কোনো কাজ করাতে পারছেন না। আপনি যদি পুলিশ বা প্রশাসনকে কাজ করাতে না পারেন, মব দিয়ে আপনি ইলেকশন (নির্বাচন) করাতে পারবেন। কিন্তু যে ইলেকশন করবেন সেই মবের ইলেকশন (নির্বাচন) কি দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে?’

জি এম কাদের বলেন, ‘এখন বলছেন, নির্বাচনের সঙ্গে লাগবে সংস্কার ও বিচার। সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া। বিচার তো চলতেই পারে। এক বছরে আপনি না করেন, ১০ বছর পরও বিচার হতে পারে। বিচারের জন্য অপেক্ষা করলে ৫০ বছরেও নির্বাচন করতে পারবেন না।’

তিনি বলেন, সংস্কারের নামে যেটা চলছে, তা সার্কাস। জ্ঞানীগুণীরা সংস্কারের কথা বলছেন। কিন্তু দেশের রাজনীতি, সংস্কৃতি, ইতিহাস কোনটি এবং কতটুকু গ্রহণ করবেন—এটা তাঁরা জানেন না। কীভাবে সরকার চলে, এটাও তাঁদের ধারণা নেই। নারী, গণমাধ্যম ও এনবিআর সংস্কারের কোনোটিই জনগণ গ্রহণ করছে না। কাজেই সংস্কার নিয়ে সার্কাসের উদ্দেশ্য একতরফা একটি নির্বাচন।

জাতীয় পার্টির কো–চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াছির, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন, সদস্যসচিব আবদুর রাজ্জাক, পীরগাছা উপজেলার সভাপতি আবু নাছের মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড