• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

‘অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই জুলাই হত্যাকাণ্ডের বিচার’

   ১৪ জুলাই ২০২৫, ০৭:২৮ পি.এম.
উপদেষ্টা আসিফ নজরুল। ছবি-সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘জুলাই গণহত্যা’র বিচার দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সোমবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জের হাজীগঞ্জে ‘জুলাই অভ্যুত্থানে’ নিহত জেলার ৫৬ শহীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।

নজরুল বলেন, বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। ৫ আগস্টের আগেই জুলাই-২৪ কেন্দ্রিক সব মামলার চার্জশিট জমা দেওয়ার চেষ্টা চলছে। আমাদের লক্ষ্য, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই এই বিচার সম্পন্ন করা।

তিনি বলেন, জুলাই মাস আমাদের শিখিয়েছে কীভাবে ঐক্যবদ্ধ থাকতে হয়। স্থানীয়ভাবে অনেক এলাকায় এখনও চাঁদাবাজি ও সহিংসতা চলছে। সবাই যদি জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ থাকেন, তাহলে অপরাধ দমন সহজ হবে। প্রশাসন আপনাদের পাশে থাকবে।

এদিন দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এর উদ্বোধন করা হয় নারায়ণগঞ্জে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান, মুহাম্মদ ফাওজুল কবির খান, অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও সৈয়দা রিজওয়ানা হাসান।

তারা বলেন, তরুণ প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে এবং স্মরণে রাখতে সারাদেশে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে গণভবনকে ফ্যাসিবাদবিরোধী জাদুঘরে রূপান্তরের কাজ শেষ হয়েছে। শহীদদের কবর সংরক্ষণের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’
ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস