• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়

শুধু মাদকের বাহক নয় গডফাদারদেরও ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কক্সবাজার প্রতিনিধি    ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৬ পি.এম.
কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক আলোচনা সভা শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।। ছবি : সংগৃহীত

শুধু মাদকের বাহক নয়, এর নেপথ্যের গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মাদক একটি সমাজ বিধ্বংসী শক্তি, যা ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে পরিবার, সমাজ ও রাষ্ট্রে ভয়াবহ বিপর্যয় ডেকে আনে।

সোমবার (১৪ জুলাই) কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের পাশাপাশি মাদকও সীমান্ত পেরিয়ে কক্সবাজারে ঢুকে পড়ছে। এই সংকট মোকাবিলায় কক্সবাজারের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদক নির্মূলে শুধু প্রশাসন নয়, পুরো সমাজকে সচেতন ও প্রতিরোধে অংশ নিতে হবে।

তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযানে সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তন এনে আন্তরিকভাবে কাজ করতে হবে। জনগণ সচেতন হলে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা, মব ভায়োলেন্স কিংবা চাঁদাবাজির মতো অপরাধের সুযোগ থাকবে না।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যেই হোক, তাকে আইনের মুখোমুখি হতেই হবে।

কক্সবাজার শহরের বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ও পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন।

সভায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, র‌্যাব, বিজিবি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত
পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত
নজরুলের সাহিত্য বিশ্বে ছড়িয়ে দিতে কমিটি গঠনের নির্দেশ: সংস্কৃতিমন্ত্রী
নজরুলের সাহিত্য বিশ্বে ছড়িয়ে দিতে কমিটি গঠনের নির্দেশ: সংস্কৃতিমন্ত্রী
দেশে প্রথমবার টাঙ্গাইল শাড়ি বুননের মানসম্মত প্রশিক্ষণ কাঠামো তৈরি
দেশে প্রথমবার টাঙ্গাইল শাড়ি বুননের মানসম্মত প্রশিক্ষণ কাঠামো তৈরি