• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে: ফারুক

   ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৫ পি.এম.
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা আওয়ামী লীগকে সাহায্য করতে চান, তাদের সঙ্গে মিলে সম্প্রতি হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। 

সোমবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘শেখ হাসিনাকে জামায়াতে ইসলাম সহযোগিতা করছিল, তাদের তিনি ফাঁসিকাষ্ঠে ঝুলিয়েছেন। জাতীয় পার্টি সাহায্য করছিল, বিলীন করে দিয়েছেন। এক-এগারোর ঘটনার পর সেনাবাহিনীকে হত্যা করেছে। এখনো পঞ্চম-ষষ্ঠবারের মতো যারা আওয়ামী লীগকে সাহায্য করতে চান, তাদের সঙ্গে মিলে সম্প্রতি হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচনকে ব্যাহত করার যে ষড়যন্ত্র, তা রুখে দেওয়া হবে।’

গত ১৬ বছর তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের জন্য যে সংগ্রাম করেছেন, সেই সংগ্রামের ফল জুলাই-আগস্ট—এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘আজ আবার নতুন করে আমাদের মাঠে দয়া করে নামাবেন না। আমরা মাঠে আর নামতে চাই না। আমরা এখন নির্বাচনের মাধ্যমে গ্রামে-গঞ্জে যেতে চাই, মানুষের সেবা দিতে চাই। ১৬ বছর যেই টাকাগুলো লুট করে নিয়ে গেছে সেই টাকাগুলো আবার সঞ্চয় করে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে শান্তি পৌঁছে দেব।’

বিএনপির এই নেতা বলেন, ‘বরগুনাতে আমাদের ইমামকে হত্যা করার চেষ্টা করার চেষ্টা করা হয়েছে, চাঁদপুরের ব্যাপারও সহ্য করেছি। কিন্তু সহ্যের একটা সীমা আছে। সীমা আমরা রক্ষা করতে চাই। কারণ, আমাদের নেতা বলেছেন, সরকার গঠন করতে হলে ধৈর্য ধরতে হবে। সরকার গঠন করতে হলে দিনের ভোট, দিনে করতে হবে। জনগণের ভোটের দিকে চেয়ে থাকতে হবে। জনগণের সেবা করতে হবে।’

তারেক রহমানকে নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে এমন অভিযোগ করে সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘এই ষড়যন্ত্রে কোনো লাভ হবে না কারণ শুধু বাংলাদেশ নয় বিশ্বের দরবারে একজন খ্যাতিমান রাজনীতিবিদ, দেশনায়ক তিনি।’

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ