• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

জাতীয় পার্টির সভায় আনিসুল ইসলাম মাহমুদ

নৃশংস  হত্যাকাণ্ড আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করছে

   ১২ জুলাই ২০২৫, ০৫:৩৮ পি.এম.
জাতীয় পার্টির দুই মহানগর শাখার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভা। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকায়  চাঁদা না দেওয়ায় একজন ভাঙ্গারি ব্যবসায়ীকে  নৃশংসভাবে হত্যা করার  ঘটনাকে বর্বর, হৃদয়বিদারক এবং অমানবিক  হিসেবে আখ্যায়িত করেছেন
জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, এই ঘটনায়  পুরো দেশের মানুষ,  স্তব্ধ, ব্যথিত ও ক্ষুব্ধ। একটি স্বাধীন রাষ্ট্রের রাজধানীতে প্রকাশ্যে চাঁদা আদায় এবং তার বিরোধিতা করায় একজন নিরীহ নাগরিককে জীবন দিতে হবে — এটা কল্পনাতীত।

শুধু পুরান ঢাকার হত্যাকাণ্ডই নয়, সে প্রতিনিয়তই  এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড  ঘটছে। এমন অমানবিকতা, এমন হিংস্রতা আমাদের মানবিক মূল্যবোধ, সমাজের নৈতিকতা এবং আইনের শাসনকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

 শনিবার (১২ জুলাই) বিকালে পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদ ও সারাদেশে আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে গুলশানে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ একথা বলেন।

প্রতিবাদ সভায় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আরো বলেন,  জাতীয় পার্টি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও উত্তরে সভাপতি শফিকুল ইসলাম সেন্টু সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন,জাতীয় পার্টির কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, সাবেক কো চেয়ারম্যান  সৈয়দ আবু হোসেন  বাবলা, জাতীয় পার্টির উত্তরের নেতা জাহাঙ্গীর হোসেন পাঠান, আমানত হোসেন,, দক্ষিণের নেতা সারফুদ্দিন আহমেদ শিপু, মাসুক আহমেদসহ জাতীয় পার্টি সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।

প্রতিবাদ সভায  রুহুল আমিন হাওলাদার বলেন,  দেশের মানুষের জীবনের নিরাপত্তা এখন মারাত্মক হুমকির মুখে। যারা পুরান ঢাকায় প্রকাশ্যে  ব্যবসায়ীকে   নির্মম ভাবে পিটিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা শুধু একজন মানুষকে হত্যা করেনি, তারা রাষ্ট্র ও সমাজের প্রতি আমাদের বিশ্বাসকেই রক্তাক্ত করেছে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে হত্যা, ধর্ষণ চাঁদাবাজি ডাকাতি ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড উদ্বেগ জনক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষ আতঙ্কিত ও  উদ্বিগ্ন।

সরকারের উচিত যেকোনো মূল্যে এ ধরনের অপরাধমূলক কর্মকান্ড কঠোর হাতে দমন করতে হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক