• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আগ্রায় ভেঙ্গে পড়ল ভারতীয় যুদ্ধবিমান

   ৪ নভেম্বর ২০২৪, ১০:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ভিওডিবাংলা ডেস্ক

সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। একের পর এক যুদ্ধবিমান বিধ্বস্তে দেশটির সামরিক সক্ষমতা নিয়েও উঠছে নানা প্রশ্ন। এর মধ্যেই সোমবার ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় বিধ্বস্ত হয়েছে ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অনুশীলনের সময় একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এমনকি বিমানের পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছেন।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, যুদ্ধবিমানটি পাঞ্জাবের আদমপুর থেকে উড্ডয়ন করেছিল এবং এটি অনুশীলনের জন্য আগ্রার দিকে যাচ্ছিল। দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তারা।

দুর্ঘটনাস্থলের প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, আগ্রার সোঙ্গা গ্রামের একটি খোলা মাঠে পড়ে থাকা বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর স্থানীয় মানুষজন জ্বলন্ত বিমান থেকে কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী। এর আগে গত ২ সেপ্টেম্বর রাজস্থানের বারমেরের কাছে ভেঙে পড়ে একটি মিগ-২৯ যুদ্ধবিমান।

ভিওডিবাংলা/নিউজ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুন্সীগঞ্জে হত্যা, নিউইয়র্কে ১৫ বছরের কারাদণ্ড
মুন্সীগঞ্জে হত্যা, নিউইয়র্কে ১৫ বছরের কারাদণ্ড
পাকিস্তানকে সহায়তার কথা স্বীকার করল চীন
অপারেশন সিন্দুর: পাকিস্তানকে সহায়তার কথা স্বীকার করল চীন
যুক্তরাজ্যে রিফর্ম ইউকের চমক, লেবার পার্টির ভরাডুবির ইঙ্গিত
যুক্তরাজ্যে রিফর্ম ইউকের চমক, লেবার পার্টির ভরাডুবির ইঙ্গিত