• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

বাংলাদেশকে ৭ উইকেটে হারাল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক    ১১ জুলাই ২০২৫, ০৯:৪৫ এ.এম.
শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে এই ফরম্যাটেও শুরুটা ভালো হলো না টাইগারদের। ৭ উইকেটের বড় হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ।

পাল্লেকেলেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন পারভেজ হোসেন ইমন। জবাবে খেলতে নেমে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত শুরু পায় শ্রীলঙ্কা। ১৬ বলে ৪২ রান করে পাথুম নিশাঙ্কা সাজঘরে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। আরেক ওপেনার কুশল মেন্ডিস করেছেন ৫১ বলে ৭৩ রান।

তবে মাঝের ওভারগুলোতে মিতব্যয়ী বোলিং করেছে বাংলাদেশ। কিন্তু ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে গেছে টাইগাররা। শেষদিকে দেখে-শুনে খেলে দলের জয় নিশ্চিত করেন আভিশকা ফার্নান্দো।

এর আগে দুই ওপেনার ইমন ও তানজিদ তামিমের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। এক প্রান্তে তামিম কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও আরেক প্রান্তে দুর্দান্ত ছিলেন ইমন। তামিম ১৬ রান করে ফিরলে ভাঙে ১৬ রানের উদ্বোধনী জুটি।

তিনে নেমে ব্যর্থ লিটন দাস। ১১ বলে ৬ রান করেছেন তিনি। পাওয়ার প্লেতে দারুণ ব্যাটিং করা ইমন ভুগেছেন পাওয়ার প্লে শেষে। তাতে ২২ বলে ৩৮ রানে থেমেছেন তিনি। 

এরপর মোহাম্মদ নাঈম-তাওহিদ হৃদয়রা উইকেটে থিতু হলেও সুবিধা করতে পারেননি। তাদের ধীরগতির ব্যাটিং বেশ ভুগিয়েছে দলকে। শেষদিকে মেহেদি মিরাজ ও শামীম হোসেন উইকেটে এসে গিয়ার পরিবর্তনের চেষ্টা করেছেন। তাতে কোনোরকমে দেড়শ পেরিয়েছে বাংলাদেশ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র