• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

নজিরবিহীন রেকর্ড মেসির

স্পোর্টস ডেস্ক    ১০ জুলাই ২০২৫, ১২:২৭ পি.এম.
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ছবি-সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ড রেভোলিউশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে গিলেট স্টেডিয়ামে নিউ ইংল্যান্ডের বিপক্ষে মিয়ামির হয়ে দুটি গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

সেই সঙ্গে টানা চতুর্থ ম্যাচে জোড়া গোল করে এমএলএস ইতিহাসে গড়েছেন নজিরবিহীন রেকর্ড। এমএলএসের ইতিহাসে এর আগে কোনো ফুটবলার টানা চার ম্যাচে একাধিক গোল করতে পারেননি।

ম্যাচের ২৭ মিনিটে ডিফেন্ডারের দুর্বল ক্লিয়ারেন্স কাজে নিয়ে প্রথম গোলটি করেন মেসি। এরপর ৩৮ মিনিটে দীর্ঘদিনের সতীর্থ সার্জিও বুসকেটসের অসাধারণ এক পাসে বাম পায়ের শটে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন সুপারস্টার।

গত মে মাসে মন্ট্রিয়লের বিপক্ষে শুরু হয় মেসির এই দুর্দান্ত গোলযাত্রা। এরপর কলম্বাস, আবার মন্ট্রিয়লের বিপক্ষে জোড়া গোল করে চমকে দেন ফুটবলবিশ্বকে। এবার নিউ ইংল্যান্ডের বিপক্ষে গোলসংখ্যা দুইয়ে নিয়ে গেলেন ইতিহাসের পাতায় নিজের নাম লেখাতে।

৩৮ বছর বয়সেও এমন ধারাবাহিক পারফরম্যান্সে প্রশংসায় ভাসছেন মেসি।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাঠচেরানো বলেন, ‘আমি সবসময় বলি, লিও একজন অনন্য ফুটবলার। আমার মতে, ফুটবলের ইতিহাসের সেরা সে-ই। এই বয়সেও যেভাবে সে পারফর্ম করছে, তা যেন কল্পনারও বাইরে। আমরা ভাগ্যবান, লিও আমাদের দলে আছে।’

মেসির এমন পারফরম্যান্সে টানা পাঁচ ম্যাচ ধরে অপরাজিত ইন্টার মায়ামি-জয় চারটিতে, একটি ম্যাচ ড্র।এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে ইন্টার মায়ামির।

ইস্টার্ন কনফারেন্সে ষষ্ঠ স্থান থেকে উঠে এসেছে পঞ্চম স্থানে। তাদের সংগ্রহ এখন ৩৫ পয়েন্ট। তিন ম্যাচ কম খেলে শীর্ষে থাকা সিনসিনাটির চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে আছে দলটি।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র