• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৫, ০৬:৪৩ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি-সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক (এনসিপি) নাহিস ইসলাম বলেছেন, ভারতের ওপর শুধু বাংলাদেশই নির্ভরশীল নয়, ভারতও সম্পূর্ণ বাংলাদেশের ওপর নির্ভরশীল। দেশটির অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল। এটি যেন তারা কোনোভাবে ভুলে না যায়। ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায় তাহলে তা ন্যায্যতা ও সমতার ভিত্তিতে হতে হবে।

বুধবার (৯ জুলাই) দিনভর চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে এনসিপি। সকালে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দেয় দলটির নেতাকর্মীরা। প্রথমে চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া বাজার, আলমডাঙা উপজেলা ও দুপুরে বড় বাজারে পথসভা করে এনসিপি।

বড় বাজারের পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সীমান্তে ৫৪ বছর ধরে মানুষ হত্যা হচ্ছে। নিরপরাধ বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে। বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী নয়, খুনি বাহিনীতে পরিণত হয়েছে। বাংলাদেশিদের খুন করাই যেন তাদের দায়িত্ব।

তিনি বলেন, বিগত ৫৪ বছর ধরে জনগণ গোলামির জীবনযাপন করে আসছে। মানবিক মর্যাদা, স্বাধীনতা বারবার ক্ষুণ্ণ হয়েছে ভারতীয় আধিপত্যের কাছে। দেশটি এখনও পানির ন্যায্য হিস্যা দেয়নি। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বারবার অবদমন করা হয়ছে। ভারতের সমর্থনে আওয়ামী লীগ সরকার গুম-খুন করেছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম।

আওয়ামী লীগ প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, সকল হত্যার জন্য শেখ হাসিনা ও তার দল দায়ী। তিনি নিজেই গুলি করার আদেশ দিয়েছিলেন। বিবিসির রিপোর্টে তা প্রমাণ হয়েছে। দলটির নেতাকর্মীদের ভারত আশ্রয় দিয়েছে। তারা আর দেশে ফিরে আসতে পারবে না। যদি তাদের ফিরতে হয় তাহলে আমাদের জীবনের ওপর দিয়ে ফিরতে হবে।

বর্তমানে রাজনৈতিক কোন্দলের কারণে অনেক মানুষ মারা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন, চাঁদাবাজ, দুর্নীতি, দখলদারিত্বে পুরো বাংলাদেশ ভরে গেছে। এই সব চাঁদাবাজদের বয়কট করতে হবে। বিচার, সংস্কার নতুন সংবিধান ও জুলাই ঘোষণাপত্রেরও দাবি জানান এনসিপি আহ্বায়ক।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়