• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গু আক্রান্ত আরও ৪০৬ রোগী হাসপাতালে ভর্তি

   ৯ জুলাই ২০২৫, ০৬:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও। একদিনে আরও একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৬ জন ডেঙ্গু রোগী।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৬৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগের ৪ জন,  খুলনা বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুৃর বিভাগে ৫ জন, সিলেটে ২ জন ডেঙ্গু রোগী রয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় ৪৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেলেন ১২ হাজার ২২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছরের ১লা জানুয়ারি থেকে ৯ই জুলাই পর্যন্ত সবমিলিয়ে ১৩ হাজার ৫৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৫৯ দশমিক ২ শতাংশ এবং নারী ৪০ দশমিক ৮ শতাংশ। বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৯৫ জন। যা মোট আক্রান্তের ৪৩ শতাংশের বেশি। এরমধ্যে উপকূলীয় জেলা বরগুনায় রয়েছে ৩ হাজার ৪৬৩ জন। দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫২ জনের। এরমধ্যে বরিশাল বিভাগেই মারা গেছেন ১৫ জন ডেঙ্গু রোগী।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা সেবা, রোগীদের ভরসার নাম আদ-দ্বীন হাসপাতাল
স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা সেবা, রোগীদের ভরসার নাম আদ-দ্বীন হাসপাতাল
লাইসেন্স বাতিল নিয়ে ব্যাখ্যা দিল আদ্-দ্বীন কর্তৃপক্ষ
লাইসেন্স বাতিল নিয়ে ব্যাখ্যা দিল আদ্-দ্বীন কর্তৃপক্ষ
আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত