• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বিএনপির অভিজ্ঞতা ও ম্যাচিউরিটি আছে: জাপা মহাসচিব

   ৯ জুলাই ২০২৫, ১১:২২ এ.এম.
শামীম হায়দার পাটোয়ারী। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিএনপিকে দেশের বৃহত্তম দল উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন— ‘দেশ চালানোর অভিজ্ঞতা ও ম্যাচিউরিটি বিএনপির আছে। বিএনপিকে সাধারণ রাজনীতির বাইরে গিয়ে দেশ বাঁচানোর রাজনীতি করতে হবে।’

সম্প্রতি এক টেলিভিশন টকশোতে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রসঙ্গে শামীম বলেন— ‘তারা এখন আওয়ামী লীগের লোকজন বা তার সহযোগী দলের লোকজনকে অ্যারেস্ট করছে। তারা ওই ফ্রন্টে আছে। বিএনপির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে আরেকটি ফ্রন্ট খুলে লড়াই করার মতো ব্যাকবোন, স্ট্রাকচার বা নিউট্রালিটি তাদের নেই।’

তিনি বলেন— ‘তারা বুঝে গেছে বিএনপি ক্ষমতায় আসতে পারে, তাই সুসম্পর্ক বজায় রাখতে চায়। আর বাংলাদেশে এমনটা হয় না যে—একসঙ্গে আওয়ামী লীগ আর বিএনপির লোকজনকে ধরা হবে। পুলিশকেও আওয়ামী লীগের সহযোগী তকমা থেকে বের হয়ে আসতে হবে।’

৭১ পরবর্তী রাজনীতির প্রসঙ্গ টেনে শামীম বলেন— ‘জামায়াতকে ব্যান করা হয়েছিল, কিন্তু তাতে তারা নির্মূল হয়নি। জিয়াউর রহমানের আমলে ধর্মভিত্তিক দলগুলোর মাধ্যমে জামায়াত আবার ফিরে এসেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যানের রাজনীতি কখনও সফল হয়নি।’

তিনি বলেন— ‘জাসদকেও ব্যান করা হয়েছিল, পরে তারা আবার আওয়ামী লীগের সঙ্গেই জোট করেছে। কোনো দলকে নিষিদ্ধ করেই সমাধান আসবে না।’

বিএনপির ভূমিকা নিয়ে শামীম বলেন— ‘আওয়ামী লীগকে ব্যান করার জন্য বিএনপির বড় দায়িত্ব ছিল। স্পষ্ট করে বলা উচিত ছিল— কোনো দলকে তারা নিষিদ্ধ করতে চায় না। কিন্তু বিএনপি স্টেটসম্যানশিপ দেখাতে পারেনি। তাদের রাজনীতির বল এখন অন্যদের কাছে চলে গেছে। তাই ডিসেম্বরের ভোটের হুংকারও এখন ফেব্রুয়ারিতে চলে গেছে।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড