• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
রাষ্ট্রপতির অভিশংসন ও গ্রেপ্তার দাবি নাহিদের নিরাপত্তা ঝুঁকিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগ বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ইরানে মার্কিন হামলার আশঙ্কা, ইসরায়েলে এফ-২২ যুদ্ধবিমান মোতায়েন আমি পদত্যাগ করিনি, আমাকে রিমুভও করা হয়নি: গভর্নর খালেদা আলমকে সংরক্ষিত আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী আমি না থাকলে ভারত-পাকিস্তানের ৩ কোটি ৫০ লাখ মানুষ নিহত হতো: ট্রাম্প কুষ্টিয়ায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ম্যানেজ ভোটের সরকার পিলখানা গণহত্যার বিচার করতে পারবে না

সর্বোচ্চ আয়কারী কে এই অভিনেত্রী

   ৮ জুলাই ২০২৫, ০৬:১৬ পি.এম.
হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন

বিনোদন ডেস্ক

বিশ্বব্যাপী বক্স অফিস আয়ের দিক থেকে নতুন মাইলফলক ছুঁয়েছেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’-এর সাফল্যের পর তিনি হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে বেশি আয় করা প্রধান চরিত্রের অভিনেত্রী। মার্কিন বিনোদনমাধ্যম দ্য র্যাপ-এর তথ্য অনুযায়ী, স্কারলেটের অভিনীত ছবিগুলোর সম্মিলিত আয় এখন দাঁড়িয়েছে ১৪.৮ বিলিয়ন মার্কিন ডলারে।

৪০ বছর বয়সি এই তারকার আয়ের বড় অংশ এসেছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকে। ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের চারটি ছবি ও ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এ তার ‘ব্ল্যাক উইডো’ চরিত্রের উপস্থিতি থেকে এসেছে প্রায় ৮.৭ বিলিয়ন ডলার।

সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ ছবিতে স্কারলেট অভিনয় করেছেন জোরা বেনেট চরিত্রে, যিনি এক সাবেক সামরিক কর্মকর্তা। ছবিতে তাকে পাঠানো হয় ডাইনোসরে পূর্ণ এক দ্বীপে একটি বিপজ্জনক অভিযানে। মুক্তির মাত্র ছয় দিনেই ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৩১৮ মিলিয়ন ডলার, যা ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে আয় বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে; শীর্ষে আছে চীনের অ্যানিমেটেড সিকুয়েল ‘নে ঝা ২’।

বক্স অফিস বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট দ্য নাম্বার্স-এর তথ্য অনুযায়ী, প্রধান বা সহ-প্রধান চরিত্রে অভিনীত স্কারলেটের ছবিগুলোর মোট আয় এখন ১৪.৮ বিলিয়ন ডলার। এই তালিকায় রয়েছে মার্ভেল-যাত্রার সূচনালগ্নের ‘আয়রন ম্যান ২’, পাশাপাশি অ্যানিমেটেড মিউজিক্যাল ‘সিং’ সিরিজ, যেখানে তিনি কণ্ঠ দিয়েছেন রকস্টার পোর্কুপাইন অ্যাশ চরিত্রে।

এই আয় দিয়ে স্কারলেট পেছনে ফেলেছেন স্যামুয়েল এল জ্যাকসন (৭১টি ছবি) ও রবার্ট ডাউনি জুনিয়র (৪৫টি ছবি)-এর মতো দীর্ঘ ক্যারিয়ারের মার্ভেল তারকাদেরও। অথচ স্কারলেটের এই অসাধারণ সাফল্য এসেছে মাত্র ৩৬টি প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। তালিকার শীর্ষ পাঁচে আরও রয়েছেন টম হ্যাঙ্কস ও ক্রিস প্র্যাট।

এই মাইলফলক শুধু স্কারলেটের ক্যারিয়ারেরই নয় বরং সিনেমা ইতিহাসেও এক অনন্য নজির।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘কান্তারা-২’ বিতর্কে কর্নাটক হাইকোর্টে রণবীর সিং
‘কান্তারা-২’ বিতর্কে কর্নাটক হাইকোর্টে রণবীর সিং
গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল
গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল
‘ইবাদত শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা’: পিয়া জান্নাতুল
‘ইবাদত শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা’: পিয়া জান্নাতুল