• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আ. লীগ মানুষের আবেগে রয়েছে, আমাদের ফিরে আসা অনিবার্য ঢাকা দক্ষিণ সিটি প্রশাসকের সঙ্গে আইডিইবি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ‎খাল খননেই গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত হবে: পানিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের বৈঠক ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দের বৈধতা নিয়ে রুল ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে এগোচ্ছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ৫ নির্দেশনা গণমাধ্যম কমিশন গঠনের প্রতিশ্রুতি, জুনের মধ্যে খসড়া প্রস্তাব: তথ্যমন্ত্রী র‍্যাবের নাম ‘সম্ভবত’ পাল্টাচ্ছে লাগাতার হামলার হুমকির মধ্যেই ইরানে একসঙ্গে ১ হাজার বিয়ে

কালিহাতীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের পক্ষে সংবাদ সম্মেলন

   ৮ জুলাই ২০২৫, ০১:৩১ পি.এম.
কালিহাতীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের পক্ষে সংবাদ সম্মেলন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 

টাঙ্গাইলের কালিহাতীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আনিসুর রহমানের নামে উঠা অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি ও এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার পটল বাজারে এই সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে দুর্গাপুর ইউনিয়ন মহিলাদলের সভাপতি আয়শা সিদ্দিকা স্বপ্না লিখিত বক্তব্যে বলেন, মো. আনিসুর রহমান অবসরপ্রাপ্ত সেনা সদস্য। সে ১নং দূর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কদিমহামজানী গ্রামের বাসিন্দা। সে বর্তমানে পরিবার নিয়ে এলেঙ্গায় বসবাস করছে। মো. আনিসুরের নামে একটি হয়রানীমূলক মিথ্যা অভিযোগের প্রতিবাদে আমরা ও এলাকাবাসী সংবাদ সম্মেলন করছি। সে প্লাস্টিক ভাঙ্গারির ব্যবসার সাথে জড়িত। কিছুদিন আগে ভাঙ্গারি কেনা বেচা নিয়ে সোহেল ব্যাপারী নামের এক ব্যবসায়ীকে পুলিশে ধরে নিয়ে যায়। পরে সোহেল কালিহাতী থানা পুলিশের কাছে আনিসুর রহমান ও মগড়ার আরেকজনের নাম উল্লেখ করেছে। পরে পুলিশ মগড়ার ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

কালিহাতী থানার এসআই শহিদুল ইসলাম মোল্লা আনিসুর রহমানকে গ্রেফতার করতে উঠে পড়ে লেগেছে । কিন্তু এই অভিযোগের সাথে আনিসুর কোন ভাবেই জড়িত না। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সে সম্পুর্ণভাবে নির্দোষ।

তিনি আরো অভিযোগ করে বলেন, আমরা এলাকাবাসী হিসেবে প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি যে, এমন অভিযোগের ক্ষেত্রে এলাকায় সঠিক ও সত্য তথ্য বা তদন্ত সাপেক্ষে আসামীকে গ্রেফতার করবেন। প্রকৃতপক্ষে যে দোষী এবং অপরাধী তার বিচার আমরা অবশ্যই চাই এবং চাইবো।

তিনি আরো বলেন, এলাকাবাসীর দাবী উক্ত অভিযোগ থেকে মো. আনিসুর রহমানের পক্ষে নির্দোষ হিসেবে প্রতিবেদন দিয়ে তাকে মিথ্যা ও হয়রানীমূলক অভিযোগ থেকে মুক্ত করা হোক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আঃ লতিফ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, পটল বাজার সমিতির সভাপতি শহিদুল ইসলাম প্রমানিক, হাজী আঃ মালেক মাষ্টার মাতাব্বরসহ দুর্গাপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোণায় তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা শুরু
নেত্রকোণায় তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা শুরু
পিকআপ ভ্যান-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পিকআপ ভ্যান-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২
বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন
বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন