• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

শেখ হাসিনা চলে গেছে কিন্তু দোসররা রয়ে গেছে : মির্জা আব্বাস

   ৭ জুলাই ২০২৫, ০৩:১০ পি.এম.
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ‘স্লো পয়জনিংয়ের’ মাধ্যমে পরিকল্পিতভাবে অসুস্থ করা হয়েছে। যখন বিদেশে নেওয়ার প্রয়োজন ছিল তখন সরকার ইচ্ছেকৃতভাবে তা আটকে দেয়। এটা শুধু খালেদা জিয়ার বিরুদ্ধেই নয়, এটি ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হরণের এক গভীর ষড়যন্ত্র।

সোমবার (৭ জুলাই) দুপুরে সিলেট নগরীর পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ আয়োজন হয়।

মির্জা আব্বাস বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আমরা আন্দোলন করে এসেছি। অবশেষে জনগণের শুভ সময়ে সরকারের পতন ঘটেছে। শেখ হাসিনা চলে গেছেন, তবে তার দোসররা এখনও দেশে রয়ে গেছে। সচিবালয় থেকে শুরু করে জেলা-উপজেলায় তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকার নির্বাচন এড়াতে চায় বলে দাবি করে তিনি বলেন, তারা একবার বলছে এখনই নির্বাচন নয়, আবার বলছে, পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। কিন্তু নিজেরাই জানে না পিআর পদ্ধতি কী। বিশ্বে ৮০টির মতো দেশে এই পদ্ধতি থাকলেও প্রতিটি দেশের প্রক্রিয়া ভিন্ন। আমাদের দেশে পূর্বপুরুষদের প্রচলিত পদ্ধতিতেই সুষ্ঠুভাবে নির্বাচন হলে কোনো সমস্যা নেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড