• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নরসিংদীতে কারখানায় হামলা

   ৬ জুলাই ২০২৫, ০৯:৫৬ পি.এম.
যুবদল নেতা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে নির্মাণাধীন সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মনিরউজ্জামান নামে স্থানীয় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৫ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মনিরউজ্জামান ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি।

জানা গেছে, গত ৩ জুলাই দুপুরে ডাঙ্গা ইউনিয়নের নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট কারখানায় মনিরউজ্জামানের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল কারখানায় হামলা চালায়। তারা কারখানার ভেতরে ৬টি কক্ষে ব্যাপক ভাঙচুর করে মোবাইল, ল্যাপটপ ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ৭ জন শ্রমিক আহত হন।

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ যুবদল নেতা মনিরসহ ২৬ জনের বিরুদ্ধে পলাশ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

কারখানার সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) মাহবুবুর রহমান বলেন, আমাদের ওপর হামলা ও অফিস ভাঙচুর, লুটপাট ও চাঁদা দাবির বিষয়ে ঢাকা অফিসে জানিয়েছি। তারা আইনি ব্যবস্থা নিচ্ছেন। এছাড়া মনিরসহ ২৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, এ ঘটনায় জড়িত মনিরউজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও