• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

নতুন রাজনৈতিক দল

‘সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি’র আত্মপ্রকাশ

   ৬ জুলাই ২০২৫, ০৯:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)। রোববার (৬ জুলাই) রাজধানীর ইস্কাটনে দলটির কার্যালয়ে ঘোষণাপত্র পাঠ এবং ৭ দফা কর্মসূচি উন্মোচনের মাধ্যমে শুরু হয় দলটির যাত্রা। 

দলটির নেতারা জানায়, মুক্তিযুদ্ধের আদর্শ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে প্রকাশিত বৈষম্যবিরোধী চেতনাকে ধারণ করে তারা একটি গণতান্ত্রিক, সেকুলার এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করবে।

ঘোষণাপত্রে বলা হয়, বর্তমান এককেন্দ্রিক ক্ষমতার বিরুদ্ধে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর দাবি জানাচ্ছে দলটি, যেখানে নিম্নকক্ষ হবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত এবং উচ্চকক্ষ গঠিত হবে পেশাভিত্তিক প্রতিনিধিদের দ্বারা।

তারা আরও জানায়, নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রত্যেক রাজনৈতিক দলকে ন্যূনতম ৪০ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দিতে হবে। দলটি দাবি করে তারা কর্পোরেট কিংবা সামরিক-অভিজাত গোষ্ঠীর প্রতিনিধি নয় বরং কৃষক, শ্রমিক, দিনমজুর, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থরক্ষায় রাজনীতিতে এসেছে।

খুব শিগগিরই জেলা-উপজেলা পর্যায়ে সংগঠন বিস্তারে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি কাজ শুরু করবে বলেও জানান তারা।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড