• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

   ৬ জুলাই ২০২৫, ০৭:২৯ পি.এম.
ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার (০৬ জুলাই) ভোরের দিকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

এই হামলার কয়েক ঘণ্টা পর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, তারা ইসরায়েলের মধ্যাঞ্চলের জাফা এলাকায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন।

ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার ভোরে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই ধরনের হামলা অব্যাহত থাকলে হুথিদের বিরুদ্ধে নৌ ও বিমান অবরোধ আরোপ করা হবে।

তবে হুথিদের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করেছে অথবা লক্ষ্যে পৌঁছানোর আগেই ভূপাতিত হয়েছে। হুথিদের হামলার জবাবে ইসরায়েলের সামরিক বাহিনী ইয়েমেনে প্রায়ই হামলা চালিয়ে আসছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান
ইরানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান
ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল
ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল
ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত
ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত