• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

আ’লীগের পর এখন চেতনা বিক্রেতা এনসিপি- ডা. আউয়াল

   ৬ জুলাই ২০২৫, ০৬:৫৫ পি.এম.
ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। ছবি-সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

সম্প্রতি জাতীয় নাগিরিক পার্টি( এনসিপি) আহ্বায়ক নাহিদ হোসেন জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের দল এনসিপি বলে স্লোগান দেওয়ার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

রাজনীতিবিদদের ভাষ্য মতে, জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ কোনো দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। কিন্তু হঠাৎ করে কি কারণে এনসিপি আবু সাঈদের দল বলে ঘোষণা দেন নাহিদ ইসলাম; তা বোধগম্য হচ্ছে না।

এই প্রসঙ্গে জানতে চাইলে জুলাই যোদ্ধা ও জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌগিদুর রহমান আউয়াল ভিওডি বাংলাকে বলেছেন, ‘আবু সাঈদকে নিয়ে এনসিপির আহ্বায়ক একটি স্লোগান ধরেছেন যা অত্যন্ত বিতর্কিত স্লোগান। আমার মনে হয় যখন কোনো মানুষ মারা যায় বা শহীদ হোন তখন তার রুহের মাগফেরাত কামনা করি। মুসলমান হিসেবে আমরা তার জন্য দোয়া করি; যেন আল্লাহ তায়ালা তাকে বেহেশত নসিব করুন। অথচ সেখানে নাহিদ ইসলাম স্লোগান দিলেন আবু সাঈদের কোনো দল আছে নাকি? সেই দল এনসিপি এনসিপি। তাহলে কী শহীদ আবু সাঈদ এনসিপিকে ক্ষমতায় আনার জন্য জীবনের বলিদান দিয়েছেন? তার (আবু সাঈদ) যে মহিমান্বিত আত্মত্যাগ তা কিসের জন্য? তিনি তো এই দেশকে ভালোবাসেন, দেশকে নিরাপদ রাখার জন্য, দেশের স্বাধীনতা ফিরিয়ে আনতে, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে জীবন দিয়েছেন। নিশ্চয়ই সেটি এনসিপিকে ক্ষমতায় আনতে নয়।’

তিনি বলেন, ‘আবু সাঈদের মৃত্যুকে পুজিঁ করে যারা রাজনীতি করছেন এই রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। কারণ মুক্তিযুদ্ধকে পুঁজি করে আওয়ামী লীগ এতোবছর ফ্যাসিজমের আখড়া গেড়েছে। এখন দেখছি এনসিপি পার্টি আবু সাঈদকে জড়িয়ে সেই রকম একটা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি। আগে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে আওয়ামী লীগ আর বর্তমানে এনসিপি আবু সাঈদসহ জুলাই আন্দোলনের শহীদদের চেতনা বিক্রি করতেছে। শুধুমাত্র বিক্রেতার নাম পরিবর্তন হয়েছে; আওয়ামী লীগ থেকে এনসিপি হয়েছে। কিন্তু ইস্যু একটাই চেতনা বিক্রি করা।’

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড