• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩১৭

   ৬ জুলাই ২০২৫, ০৬:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১৭ জন রোগী। এর মধ্যে বরিশাল বিভাগেই আক্রান্ত হয়েছে ১২৭ জন। তবে আজ মৃত্যু নেই।

রোববার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগজুড়ে ১২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ৭০ জন ছাড়াও ঢাকা বিভাগে ৫২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২ জন, খুলনা বিভাগে ১৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি বছর ১ জানুয়ারি থেকে রবিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৫ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (২০ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ডেঙ্গুতে বরিশাল বিভাগে ১২ জন ও চট্টগ্রাম বিভাগে ৪ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩ জন, খুলনা ও রাজশাহী বিভাগে দুইজন করে মোট ৪ জন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গুতে মারা গেছেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা সেবা, রোগীদের ভরসার নাম আদ-দ্বীন হাসপাতাল
স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা সেবা, রোগীদের ভরসার নাম আদ-দ্বীন হাসপাতাল
লাইসেন্স বাতিল নিয়ে ব্যাখ্যা দিল আদ্-দ্বীন কর্তৃপক্ষ
লাইসেন্স বাতিল নিয়ে ব্যাখ্যা দিল আদ্-দ্বীন কর্তৃপক্ষ
আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত