• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

মাদারীপুরে এলজিইডির সাবেক অফিস সহকারীর মরদেহ উদ্ধার

   ৫ জুলাই ২০২৫, ০৬:২০ পি.এম.
অফিস সহকারীর মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে পাটক্ষেত থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) সাবেক অফিস সহকারী আব্দুল জলিল শিকদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভীকান্দি এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল জলিল মাঝেরকান্দি গ্রামের আহম্মদ শিকদারের ছেলে ও কালকিনি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অফিস সহকারী ছিলেন।
 
বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, শনিবার দুপুরে ওই এলাকার একটি পাটক্ষেতে আব্দুল জলিল শিকদারের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি বলেন, নিহতের পরিবার থেকে এটিকে হত্যাকাণ্ড দাবি করলেও এরইমধ্যে ঘটনার রহস্য উদঘাটনের কাজ শুরু করেছে পুলিশ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ