• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট মহানগর ও পাঁচ জেলা বিএনপির কমিটি ঘোষণা


প্রকাশ:  ৪ নভেম্বর ২০২৪, ০৮:০৭ পি.এম.
শেয়ার করুন 0
ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আহবায়ক ও সদস্য সচিব
ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আহবায়ক ও সদস্য সচিব

ভিওডিবাংলা ডেস্ক

ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট মহানগর ও পাঁচ জেলা বিএনপির বিএনপির পূর্ণাঙ্গ ও আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (০৪/১০/২৪) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহবায়ক কমিটি, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি, ময়ময়নসিংহ দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি এবং শেরপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে বিএনপির কেন্দ্র থেকে। 

ঢাকা মহানগর উত্তর বিএনপি

দলের গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগর উত্তরে আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করা হয়েছে। ৫ সদস্যের কমিটিতে যুগ্ম আহ্বায়করা হলেন মোস্তাফিজুর রহমান সেতু, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাক। 

চট্টগ্রাম মহানগর বিএনপি

চট্টগ্রাম মহানগরে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে এরশাদ উল্লাহকে। আর সদস্য সচিব করা হয়েছে নাজিমুর রহমানকে। যুগ্ম আহ্বায়করা হলেন মোহাম্মদ মিয়া ভোলা, এম. এ আজিজ, আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন।

ভিওডিবাংলা/নিউজ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ভেন্টিলেটর-অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক