• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করবে ১১ দলীয় ঐক্য জেলা পরিষদে ১৭৭ কোটি টাকার বিশেষ বরাদ্দ ক্রিমিয়ার ঐতিহাসিক জাদুঘরে ড্রোন হামলা, ট্রেন চলাচলে কড়াকড়ি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫ শতাংশ প্রণোদনা: প্রধানমন্ত্রী শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ নাগরিক সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া শহর পরিষ্কার সম্ভব নয়: আবদুস সালাম আদ-দ্বীনের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী, বৈঠকের পর সিদ্ধান্ত ডেঙ্গু পরিস্থিতিতে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতে আসছে ইতিহাসের সর্বোচ্চ বাজেট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত নাম : সেনাপ্রধান

জেনে নিন মাছের পাকোড়া তৈরির রেসিপি

   ৫ জুলাই ২০২৫, ০৫:১৮ পি.এম.
জেনে নিন মাছের পাকোড়া তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

বর্ষার সন্ধ্যায় একটু মুচমুচে কিছু খেতে মন চাইতেই পারে। অনেকেই বাইরে থেকে সিঙ্গারা-পুরি কিনে এনে খান। সেগুলো খেতে হয়তো ভালোলাগে কিন্তু স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। এর বদলে ঘরে তৈরি করে খাওয়া যেতে পারে। বাড়িতে বড় কোনো মাছ থাকলে তার কয়েক টুকরা দিয়ে তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু পাকোড়া। চলুন জেনে নেওয়া যাক মাছের পাকোড়া তৈরির সহজ রেসিপি-

যেভাবে তৈরি করবেন

যেকোনো বড় মাছ- ২৫০ গ্রাম

পেঁয়াজ কুচি- ২টি

আদা বাটা- ১ চা চামচ, রসুন বাটা- ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি- ১-২টি (স্বাদমতো), বেসন- ১/২ কাপ, কর্ন ফ্লাওয়ার- ২ টেবিল চামচ, ডিমের কুসুম- ১টি (ইচ্ছা), ধনিয়াপাতা কুচি- ২ টেবিল চামচ, জিরা গুঁড়া- ১/২ চা চামচ, মরিচ গুঁড়া- ১/২ চা চামচ, হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ, গরম মসলা গুঁড়া- ১/৪ চা চামচ, লবণ- স্বাদমতো, তেল- ভাজার জন্য।

তৈরি করতে যা লাগবে

মাছ সেদ্ধ করে কাঁটা ও চামড়া ফেলে মাছের কিমা করে নিন। কিমার সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা মরিচ, জিরা, মরিচ, হলুদ, গরম মসলা এবং লবণ মিশিয়ে নিন। এবার তার সঙ্গে ডিমের কুসুম, বেসন এবং কর্ন ফ্লাওয়ার ভালো করে মেশান। ধনিয়াপাতা কুচি যোগ করুন। তেল গরম করে মাঝারি আঁচে পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন। এবার পছন্দসই সসের সঙ্গে পরিবেশন করুন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিলুপ্তির পথে জোনাকি পোকা
বিলুপ্তির পথে জোনাকি পোকা
কোরাবানির মাংস কাটায় যে ভুল করা যাবে না
কোরাবানির মাংস কাটায় যে ভুল করা যাবে না
ইনজেকশন দিয়ে মোটাতাজা করা গরু চেনার উপায়
ইনজেকশন দিয়ে মোটাতাজা করা গরু চেনার উপায়