• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি

ব্যাংকে জমাকৃত টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: অর্থ উপদেষ্টা

   ৫ জুলাই ২০২৫, ০৪:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্যাংকে সাধারণ জনগণের গচ্ছিত অর্থ ফেরত দেয়ার ব্যাপারে সরকার দৃঢ় অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন অর্থ ও বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শনিবার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, ‘খারাপ ব্যাংকগুলোকে সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পুনর্বাসন করছে। ইসলামী ব্যাংক একটি বড় উদাহরণ। এরইমধ্যে ‘ব্যাংক রেজুলেশন অ্যাক্ট’ নামে একটি নতুন আইন হয়েছে। এই আইনের মূল উদ্দেশ্য হলো যারা ব্যাংকে টাকা জমা রেখেছেন, তাদের অর্থ ফেরত নিশ্চিত করা। কারও টাকা মার যাবে না— এ বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি বলেন, ‘বাংলাদেশে অনেকেই সাধারণ মানুষের টাকা নিয়ে পালিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। পৃথিবীতে এমন নজির নেই। তবে সরকার এই পরিস্থিতি কাটিয়ে উঠতে একাধিক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এতে সময় লাগবে, তবে সুফল আসবে।’

সঞ্চয়পত্র প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘বর্তমানে সঞ্চয়পত্রের মুনাফার হার খুব একটা খারাপ নয়। তবে এই হার বাড়িয়ে দিলে সবাই ব্যাংকের পরিবর্তে সঞ্চয়পত্রেই বিনিয়োগ করবে, যা অর্থনীতিতে ভারসাম্যের অভাব তৈরি করতে পারে। তাই সরকার সবদিক বিবেচনায় নিয়ে ভারসাম্য রক্ষা করে চলছে।’

বিনিয়োগ বৃদ্ধির প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, ‘চলতি বাজেটে অনেক পণ্যের ওপর ইনপুট ট্যাক্স কমিয়ে আনা হয়েছে। এর মাধ্যমে ইউরোপ-আমেরিকার ট্রেড অ্যাপলিকেশনের সঙ্গে তাল মেলানো হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সহজ ও স্বচ্ছ ব্যবসা পরিবেশ নিশ্চিত করতে ‘ডুয়িং বিজনেস’ সহজীকরণে কাজ করছে সরকার।’

তিনি বলেন, ‘একটি ব্যবসা শুরু করতে যাতে একাধিক সংস্থায় ঘুরতে না হয়, সে লক্ষ্যে পরিবেশ অধিদফতর, ট্রাফিক পুলিশ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের চেষ্টা চলছে। বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য।’

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরআগে, নবীনগর ডাকবাংলো চত্বরে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে উপদেষ্টাকে স্বাগত জানান স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল