• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

এ. কে. আজাদের বাড়িতে চড়াও হওয়ার ঘটনায় সাইফুল হকের নিন্দা


প্রকাশ:  ৪ জুলাই ২০২৫, ১১:১৭ পি.এম.
শেয়ার করুন 0
এ. কে. আজাদের বাড়িতে চড়াও হওয়ার ঘটনায় সাইফুল হকের নিন্দা

নিজস্ব প্রতিবেদক: 

ফরিদপুরে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদের বাড়িতে চড়াও এবং পটিয়া ও পাটগ্রাম থানায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, কোনো যুক্তিতেই এসব হামলাকে অনুমোদন করা যাবে না। দলীয় রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে ‘মব’ সন্ত্রাসের হোতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। 

শুক্রবার (৪ জুলাই) এক বিবৃতিতে এসব কথা বলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক।

সাইফুল হক বলেন, যে যুক্তিতে ফরিদপুরে এ. কে. আজাদের বাড়িতে বিএনপির নেতাকর্মীরা চড়াও হয়েছেন, তা উদ্ভট ও হাস্যকর। এ. কে. আজাদের বাড়িতে ‘আওয়ামী লীগের গোপন মিটিং’ হচ্ছে– দুয়ো তুলে চড়াও হওয়া সন্ত্রাসী তৎপরতা ছাড়া কিছু নয়।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনে একই রকম অভিযোগ তুলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বাড়িতে হামলা করতো।

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতাকর্মীদের পুলিশি ভূমিকায় আবির্ভূত হওয়ার কোনো অবকাশ নেই। এই ধারা চলতে দিলে বিদ্যমান সামাজিক নৈরাজ্য দ্রুত রাজনৈতিক নৈরাজ্যের চেহারা নেবে।

সাইফুল হক আরও বলেন, পটিয়া ও পাটগ্রাম থানায় বিএনপি পরিচয়ে যারা হামলা ও ভাঙচুর চালিয়ে আসামিদের ছিনিয়ে নিয়েছে, রাজনৈতিক পরিচয় দিয়ে এসব সন্ত্রাসী তৎপরতা বিবেচনা করা যাবে না।

তিনি আরও বলেন, ‘মব’ সন্ত্রাসের কথা বলেও এসব তৎপরতা আড়াল করা যাবে না। 

বিবৃতিতে সাইফুল হক বলেন, উত্তরায় হোটেলে ঢুকে নারীদের ওপর হামলা করা হয়েছে। গত এগারো মাসে ‘মব জাস্টিসে’র নামে অসংখ্য সন্ত্রাসী ঘটনা ঘটানো হয়েছে। অনেক ঘটনার সঙ্গে সরকারের মধ্যকার নানা অংশের ইন্ধন যোগানোর গুরুতর অভিযোগ রয়েছে। 

তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশজুড়ে এই ধরনের সন্ত্রাসী নৈরাজ্যিক তৎপরতা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না।

অবিলম্বে এসব হামলার ঘটনায় অভিযুক্তদের দলীয় পরিচয় বিবেচনায় না নিয়ে তাদের গ্রেপ্তার, কঠোর ব্যবস্থা ও আইনানুগ বিচার দাবি জানান তিনি। একইসঙ্গে সাইফুল হক মব সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ জোরদার করারও আহ্বান জানিয়েছেন। 

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি