• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

জুরাইনে পুলিশ-অটোরিকশা চালকদের পাল্টাপাল্টি ধাওয়া, ট্রেন চলাচল বন্ধ


প্রকাশ:  ২২ নভেম্বর ২০২৪, ০৫:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাজধানীর জুরাইনে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২২ নভেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এতে জুরাইন ও আশপাশের পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জানা যায়, আজ দুপুরের দিকে জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি জুরাইন রেল স্টেশনে আটকা পড়ে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন। অন্যদিকে অবরোধের কারণে কমলাপুরের শহরতলি স্টেশনে খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনও আটকা পড়ে।

পরে খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিতে চাইলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। একপর্যায়ে অবরোধকারীরা সড়ক থেকে পিছু হটলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে ট্রেন চলাচল এখনো শুরু হয়নি। এ ঘটনায় দুপুর থেকেই পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ট্রেন চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন সংবাদমাধ্যমকে জানান, দুপুর পৌনে ১২টার দিকে অবরোধের কারণে জুরাইন রেল স্টেশনে নারায়ণগঞ্জ কমিউটার আটকে যায়। একই কারণে খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনটি কমলাপুরের শহরতলি স্টেশনে আটকে আছে। এতে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ ছাড়াও ঢাকা থেকে নারায়ণগঞ্জের রেল চলাচল বন্ধ রয়েছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
তামাক নিয়ন্ত্রণে বিলম্ব নয়, দ্রুত বিধিমালা চায় সংগঠন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার