• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ৬ দাবি জিএম কাদেরের ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে গেজেট প্রকাশ একাত্তর আমাদের পরিচয়, কথা বলতেই হবে: মির্জা ফখরুল জালিয়াতি করে কারামুক্ত ‘রিংভো অ্যাপারেলস’ গার্মেন্টসের মালিক সাজেদুল পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলেন সচিব প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংসদে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর নয়াপল্টনে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা কাল রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে: সংসদে নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মব কালচার’ বন্ধের ঘোষণা কাজে আসেনি, এপ্রিলেই নিহত ২১

সারিয়াকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে নিষিদ্ধ জাল জব্দ, আটক ১

   ৪ জুলাই ২০২৫, ০৯:৩২ পি.এম.
যৌথ বাহিনীর অভিযানে নিষিদ্ধ জাল জব্দ, আটক ১

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজন অসাধু জাল ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সারিয়াকান্দি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগ সমন্বয়ে গঠিত একটি যৌথ দল। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, সারিয়াকান্দি সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আরাফাত এবং লেফটেন্যান্ট সাব্বির হোসাইন।

অভিযানে পৌর এলাকার দঃ হিন্দুকান্দি মহল্লার বাসিন্দা ও জাল ব্যবসায়ী রাম হাওলাদার (৩৬) এর দোকান ও বাড়ি থেকে ৭৫,৬০০ ফুট নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৪০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।

পরে আটক রাম হাওলাদারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও শাহরিয়ার রহমান। অভিযানে সেনা সদস্যদের পাশাপাশি পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার মাছের উৎপাদন হ্রাসসহ জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাত বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
সাত বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ীকে হত্যার দায়ে এক জনের ফাঁসি
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ীকে হত্যার দায়ে এক জনের ফাঁসি
যশোরে আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী, এমপিসহ ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
যশোরে আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী, এমপিসহ ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা