• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

সোমবার সিলেটে যাচ্ছেন ফখরুলসহ শীর্ষ নেতারা

   ৪ জুলাই ২০২৫, ০৯:২২ পি.এম.
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিনিধি

দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পুণ্যভূমি সিলেটে দোয়া মাহফিল ও জনসভায় যোগ দিতে সিলেট যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষস্থানীয় সিলেটে যাচ্ছেন। 

জানা গেছে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের আমন্ত্রণে দলের শীর্ষস্থানীয় নেতারা সিলেটে আসছেন। বিএনপির মহাসচিব ছাড়াও আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং যুগ্ম সম্পাদক খাইরুল কবির খোকন।

এম এ মালিক বলেন, ‘সিলেট হচ্ছে ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি। সিলেট ও সিলেটের মানুষের প্রতি বেগম জিয়ার অন্যরকম টান ও শ্রদ্ধা রয়েছে। সেই টান থেকে তিনি আমাকে বলেছেন লন্ডনে না গিয়ে দেশে থেকে মানুষের সেবা করতে।

মানুষের সেবার জন্য দেশে রয়েছি। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার আমলে তাদের যন্ত্রণায় প্রবাসীরা দেশে আসতে পারেননি। এমনকি আমি আমার মায়ের লাশ নিয়ে দেশে আসতে পারিনি। স্বৈরাচারের পতন হওয়ায় প্রবাসীরা এখন স্বস্তির সঙ্গে দেশে আসছেন।’ দলের শীর্ষ নেতাদের সিলেট আগমন উপলক্ষে দলের সব পর্যায়ে নতুন করে আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ‘পুরোদমে প্রস্তুতি চলছে। আজকেও (শুক্রবার) আমরা সভা করেছি। দোয়া মাহফিল ও জনসমাবেশের স্থান শনিবার চূড়ান্ত হবে। চূড়ান্ত হলেই জানিয়ে দেওয়া হবে।’


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড