• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও ৬ জনের করোনা শনাক্ত

   ৪ জুলাই ২০২৫, ০৮:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ভিওডি বাংলা ডেস্ক
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) নতুন করে ৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

এ নিয়ে এ বছর এখন পর্যন্ত মোট ৬২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে গত একদিনে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তাই মৃত্যুর সংখ্যা ২৩ (চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত) জন অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৪৮ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। ২০২২ সাল থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসতে থাকে। একপর্যায়ে এটি শূণ্যে নেমে আসে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা সেবা, রোগীদের ভরসার নাম আদ-দ্বীন হাসপাতাল
স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা সেবা, রোগীদের ভরসার নাম আদ-দ্বীন হাসপাতাল
লাইসেন্স বাতিল নিয়ে ব্যাখ্যা দিল আদ্-দ্বীন কর্তৃপক্ষ
লাইসেন্স বাতিল নিয়ে ব্যাখ্যা দিল আদ্-দ্বীন কর্তৃপক্ষ
আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত