• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

পাকিস্তানে গাড়িবহরে হামলায় ৩৯ জন নিহত


প্রকাশ:  ২২ নভেম্বর ২০২৪, ০৪:২০ পি.এম.
শেয়ার করুন 0
পাকিস্তানে গাড়িবহরে হামলায় ৩৯ জন নিহত

পাকিস্তানের কুররামে শিয়াদের গাড়িবহরে অতর্কিত হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সাত নারী ও নয় বছরের একটি মেয়েশিশু রয়েছে। তাছাড়া ২৮ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) তাদের হতাহত করা হয়।

স্থানীয় জেলা প্রশাসক জাভেদুল্লাহ মেহসুদ বলেছেন, প্রায় ২০০ গাড়ির একটি বহর পারাচিনার থেকে পেশোয়ার যাওয়ার পথে মান্দোরি চরখেল এলাকায় প্রচণ্ড গোলাগুলির মধ্যে পড়ে। ওই এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা চলছে। জমিজমা নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধ রয়েছে৷

আহতদের মধ্যে দুই নারীসহ ১২ জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরিত করা হয়েছে। অন্য ১৬ জনকে স্থানীয় তহশিল হাসপাতাল আলিজাইতে স্থানান্তরিত করা হয়েছে।

সূত্র জানায়, দুপুর সোয়া ১টার দিকে ঘটে যাওয়া এই হামলাটি গত ১২ অক্টোবরের একটি হামলার প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। সূত্র: ডন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু