• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০

   ৪ জুলাই ২০২৫, ০২:২৫ পি.এম.
পাবনায় বাস-ট্রাক সংঘর্ষ

পাবনা প্রতিনিধি

পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় বাস-ট্রাকে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। 

শুক্রবার (৪ জুলাই) তোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে যাত্রীবাহী পাবনা এক্সপ্রেস নামের একটি বাস পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যো পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের তিনজন যাত্রী নিহত হন। 

খবর পেয়ে হবে থানার পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে পাঠানে হয়। 

বাসের চাল ঘুমিয়ে থাকা এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

নিহত তিনজনের মধ্যে দুইজনের নাম পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন, পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) ও সাঁথিয়া উপজেলার আতাইকুরা কালী দর পাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০)।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও